অন্যান্য দেশ সংযোগ

সকল ধর্মের মানুষদের একসূত্রে গেঁথেছিলেন বঙ্গবন্ধু: খাদ্যমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষদের এক সূত্রে গেঁথেছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের দৃষ্টান্ত বিরল। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে যেমন সকল ধর্মের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন, ঠিক তেমনই অন্য ধর্ম্বাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতে মুসলমান সম্প্রদায়ের সকল মানুষ একইভাবে অংশগ্রহণ করেন।

সব ধর্মের মুল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সাধারণ মানষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান ছিল বঙ্গবন্ধুর উদ্দেশ্য।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার।

পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য